Friday, April 6, 2018

"পরানের বন্ধু"

গীতিকার-বজলুর রশীদ চৌধূরী।

পরানের বন্ধুরে নিশি রাইতে আমার বাড়ি আইও।।
নয়া গাছের নয়া ফল হাত বাড়াইয়া খাইও।।
পরানের বন্ধু---আমার বাড়ি আইও বন্ধু গাছে ফল ধরা,
চুষি চুষি খাইও রস মুখ থাকিবে ভরা।
নয়া গাংগের নয়া পানি সাঁতার কাটি যাইও।।
পরানের বন্ধু---নয়া ফুলের নয়া মধু এমনি ঝরে যায়,
প্রাণ ভমরা না আসিল মধু কে বা খায়?
ফুলের উপর বইসা তুমি গুণগুণী গান গাইও।।
পরানের বন্ধু----ঘরের ভিতর বন্দী আমি কেমনে বাহির হই?
এমন বান্ধব নাইরে আমার মনের কথা কই।
বজলু মিয়ার মনের দু:খ পাইলে তারে কইও।।
পরানের বন্ধু নিশি রাইতে আমার ঘরে আইও।।

লেখক-মিশিগান, যুক্তরাস্ট্র।

No comments:

Post a Comment

bazlurusa@gmail.com