Friday, April 13, 2018

"নববর্ষ"

বজলুর রশীদ চৌধূরী

এসো বৈশাখ এসো জৈষ্ঠ এসো বার মাস,
এসো অনাবিল আনন্দে ভাসিয়ে দেই বাংলার মাটি-ঘাস।
এসো হেসে খেলে গাহি -হৃদয়ে রেখে হর্ষ,
এসো সবাই মিলে বরণ করি বাংলা নববর্ষ।
এসো গাহি তাঁহারই গান,
যিনি আমাদের দিন-রাত করেছেন দান।
এসো শপথ করি মোরা নূতন দিনের তরে,
এসো বিলিয়ে দিই মহানন্দ সবার ঘরে ঘরে।

লেখক-মিশিগান, যুক্তরাষ্ট্র ।

Friday, April 6, 2018

"পরানের বন্ধু"

গীতিকার-বজলুর রশীদ চৌধূরী।

পরানের বন্ধুরে নিশি রাইতে আমার বাড়ি আইও।।
নয়া গাছের নয়া ফল হাত বাড়াইয়া খাইও।।
পরানের বন্ধু---আমার বাড়ি আইও বন্ধু গাছে ফল ধরা,
চুষি চুষি খাইও রস মুখ থাকিবে ভরা।
নয়া গাংগের নয়া পানি সাঁতার কাটি যাইও।।
পরানের বন্ধু---নয়া ফুলের নয়া মধু এমনি ঝরে যায়,
প্রাণ ভমরা না আসিল মধু কে বা খায়?
ফুলের উপর বইসা তুমি গুণগুণী গান গাইও।।
পরানের বন্ধু----ঘরের ভিতর বন্দী আমি কেমনে বাহির হই?
এমন বান্ধব নাইরে আমার মনের কথা কই।
বজলু মিয়ার মনের দু:খ পাইলে তারে কইও।।
পরানের বন্ধু নিশি রাইতে আমার ঘরে আইও।।

লেখক-মিশিগান, যুক্তরাস্ট্র।