Sunday, May 11, 2014

কেন বানাইলায় এই ভূবন

কেন বানাইলায় এই ভূবন-আমার মহাজন
কেন বানাইলায় এই ভূবন॥
কান্দিতে কান্দিতে আমার গেল দুই নয়ন
আমার মহাজন॥
কেন বানাইলায় এই ভূবন॥
ভাল যদি দিলা মোরে-মন্দের জ্বালাতন-
কেন কর মন্দের জ্বালাতন,
এই ভাল-মন্দ দুইয়ের মাঝে তোমার বিচরন
আমার মহাজন। কেন...॥
ভাবিতে ভাবিতে গেল সারাটি জীবন
আমার সারাটি জীবন,
তোমার লীলা না বুঝিয়া হইলাম বিড়ম্বন
আমার মহাজন। কেন...॥
জন্ম যদি দিলা মোরে মৃর্তুর কি কারণ
দয়াল মৃর্তুর কি কারণ,
সে ভাবনা ভাবছি আমি কোন দিন হয় মরন
আমার মহাজন, কেন...॥
চাওয়া পাওয়া লোভে আমার হইল হরন
আমার মন হইল হরন,
বজলুর রশীদ কান্দিয়া বলে ত্বরাও গুরুজন
আমার মহাজন। কেন...॥

(গীতিকার বজলুর রশীদ চৌধুরী, মিশিগান, যুক্তরাষ্ট্র)

No comments:

Post a Comment

bazlurusa@gmail.com